শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষণ : ছাত্রলীগের পর ববি থেকেও বহিস্কার বনি আমিন

কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষণ : ছাত্রলীগের পর ববি থেকেও বহিস্কার বনি আমিন

Sharing is caring!

ভাতিজির বান্ধবিকে অপহরণের পর রাতভর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক বনি আমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্যু ক্লার্ক পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার এক অফিস আদেশের মাধ্যমে তাকে বহিস্কার করা হয়েছে। বুধবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মুহসিন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি নারী কেলেঙ্কারীর অভিযোগে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয় বনি আমিনকে। সে বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে ছিলেন। এছাড়া সে শহরের গণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বনি আমিনকে দেয়া বহিস্কার উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে, ‘যেহেতু বনি আমিন কর্তৃক সংঘটিত উক্ত নারী অপহরণ ধর্ষণের অপরাধ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, সেহেতু বনি আমিনের এই গুরুতর অপরাধ সংঘটনের সপক্ষে বলিষ্ঠ প্রাথমিক তথ্যাদি রয়েছে।

তাই গুরুতর অসদাচরণের দায়ে বনি আমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ইস্যু ক্লার্ক পদ থেকে ‘সরকারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’ অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হল। তবে সাময়িকভাবে বরখাস্তকালে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।

প্রসঙ্গত, ‘গত ৯ ফেব্রুয়ারি ভাতিজির বান্ধবি সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অপহরণ করে দুই সন্তানের জনক বনি আমিন। তরুনী কলেজ শেষে নিজ বাড়ি উজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে তাকে প্রাইভেট করে তুলে অপহরণ করে কুয়াকাটা সমুদ্রসৈকতের একটি আবাসিক হোটেলে আটকে রেখে রাতভর ধর্ষণ করে ছাত্রলীগ নেতা ও ববি’র তৃতীয় শ্রেণি কর্মচারী বনি আমিন।

অপহরণের ঘটনায় কলেজ ছাত্রীর মা খাদিজা বেগম বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে তরুনীকে ঝালকাঠিতে তার এক আত্মীয় বাড়িতে পৌঁছে দিয়ে পালিয়ে বনি আমিন। ওই রাতেই এয়ারপোর্ট থানা পুলিশ ঝালকাঠি থেকে তরুনীকে উদ্ধার করে।

পাশাপাশি এই ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্পন্ন করা হয়েছে কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষা। তবে এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে ধর্ষক বনি আমিন। সম্প্রতি তাকে গ্রেফতারের দাবিতে বরিশালে মানববন্ধনসহ পুলিশ কমিশনার বরাবর স্মরকলিপি প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD