রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভারত-পাকিস্তান যুদ্ধে ১২ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা!

ভারত-পাকিস্তান যুদ্ধে ১২ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা!

Sharing is caring!

অনলাইন ডেক্স: কাশ্মীর পরিস্থিতি নিয়ে উত্তপ্ত ভারত ও পাকিস্তানের সম্পর্ক। এ পরিস্থিতির আরও অবনতি ঘটতে থাকলে দু’ দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত হতে পারে। ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে ৫ থেকে ১২ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

‘দ্য মিউনিখ সিকিউরিটি রিপোর্ট ২০২০’ এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের ফলে মারা যেতে পারেন ৫ থেকে ১২ কোটি মানুষ। সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতার কারণে ২০১৯ সালে এ অঞ্চলের প্রধান শক্তি ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যকার সম্পর্ক উত্তপ্ত হয়েছে। ভারত তাদের ‘পারমাণবিক ত্রয়ী’ সম্পন্ন করেছে এবং পাকিস্তানও তা করতে যাচ্ছে। আঞ্চলিক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটছে। এছাড়া, এ অঞ্চলে আফগানিস্তানের পরিস্থিতিও অস্থিতিশীল।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সংঘটিত পুলওয়ামা হামলার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কের সঙ্কট বাড়ার কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, এ পরিস্থিতিতে কাশ্মীরে যে কোনো হামলাই পারমাণবিক অস্ত্র শক্তিসম্পন্ন দু’টি দেশের মধ্যে সম্মুখ যুদ্ধের আশঙ্কা তৈরি করে।

ভারত ও পাকিস্তানের ১০০-১৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে এটি অনুমান করে বলা হয়, ২০২৫ সালে যুদ্ধ হলে দু’ দেশের মধ্যে ১৫ থেকে ১০০ কিলোটন অস্ত্র বিনিময় হতে পারে। এতে ১ কোটি ৬০ থেকে ৩ কোটি ৬০ লাখ পর্যন্ত কালো কার্বন নিঃসরিত হতে পারে। সেই সঙ্গে এ অঞ্চলের ভূপৃষ্ঠে সূর্যালোকের পরিমাণ কমবে ২০-৩৫ শতাংশ। কৃষিজমির উৎপাদন ক্ষমতা কমবে ১৫-৩০ শতাংশ। সমুদ্রের ক্ষেত্রে এটি কমবে ৫-১৫ শতাংশ। সব মিলিয়ে তাৎক্ষণিকভাবে মৃত্যু হতে পারে ৫ থেকে ১২ কোটি মানুষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD