রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে কবি জীবনানন্দ দাশ এর ১২০ তম জন্ম বার্ষিকী পালন

বরিশালে কবি জীবনানন্দ দাশ এর ১২০ তম জন্ম বার্ষিকী পালন

Sharing is caring!

বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর ১২০ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার সকালে কবি জীবনানন্দ দাশ সড়কস্থ জীবনানন্দ অঙ্গণে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘ। পরে জীবনানন্দ দাশ গ্রন্থাগারে জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে স্ব-রচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় সংঘটনের সভাপতি ও কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কবি দিপংকর চক্রবর্তী, মুকুল দাস, কবি নজমুল হোসেন আকাশ, কবি আসমা চৌধুরী, ভায়োলেট হালদার বিন্দু, অপূর্ব গৌতম, নাজমুস সামস সজল, কাজী সেলিনা, আব্দুর রহমনা, শোভন কর্মকার কৃষ্ণ, সুভাষ দাস নিতাই প্রমুখ।

এদিকে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিনদিন ব্যাপি জীবনানন্দ মেলা ২০২০ চলছে। মেলার দ্বিতীয় দিনে কবির জন্মবার্ষিকীতে মেলার মাঠে আলোচনাসভা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সরকারি ব্রজমোহন কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মোঃ জুবায়ের হোসেন শাহেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ।

উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজুলল হক, বর্তমান অধ্যক্ষ প্রফেসর শফিকুল রহমান শিকদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত জাহান প্রমুখ।

এছাড়া প্রবন্ধ উপাস্থাপনা বিএম কলেজের ইংরেজী বিভাগের প্রধান রনজিৎ কুমার মল্লিক।

এরআগে মেলা প্রাঙ্গনে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাসহ অতিথিবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD