শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

বরিশাল উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। শনিবার সকালে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

অনুষ্ঠানে তিনি বলেন- ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এমন শ্লোগান বরিশাল প্রেক্ষাপটে ইতিমধ্যে বাস্তব রুপ নিতে শুরু করেছে।
বিশেষ করে একটি সড়ক বাস্তবায়নের মাধ্যমে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বড় পরিবর্তন এসেছে। পর্যায়ক্রমে বরিশাল ৫ আসনের প্রতিটি সড়ক প্রসস্থের পাশাপাশি পাকাকরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চন্দ্রমোহন থেকে নেহালগঞ্জ-পতাঙ্গ মোড় বৈরাগী বাড়ি পর্যন্ত সড়ক দুই ধারে ৬ ফুট প্রসস্থের কাজ শুরু চলছে, যা শেষের দিকে।

এছাড়া ভোলা সড়কের পাশে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ, সাহেবেরহাটে হাসপাতাল, বদুল্লা খাল ও নেহালগঞ্জ নদীতে ব্রিজসহ সদর উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসা ভবনগুলো উন্নয়নেও ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বরিশাল আধুনিক একটি শহরে রুপ নেবে বলে মন্তব্য করেন সদর আসনের এই সাংসদ।

এসময় উপস্থিতি ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম, উপ-সচিব শহীদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং আ’লীগ নেতা মাহামুদুল হক খান মামুন উল্লেখযোগ্য।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় চরকরমজী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD