শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক

বরিশালে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক

Sharing is caring!

বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন ‍পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।

এরআগে বিকেলে ডিবির এসআই মোঃ খায়রুল আলম তার টিম নিয়ে এয়ারপোর্ট মোড়স্থ এলাকায় এ অভিযান চালায়। অভিযানে আটককৃতরা হলো, বরিশাল উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির মালেক সিকদারের ছেলে মোঃ মাসুদ রানা টিপু (২৭) ও তার সহযোগী পিরোজুপুরে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের মৃত শহিদুল ইসলাম মোল্লার ছেলে মোঃ শামীম মোল্লা (২৫)।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই মোঃ খায়রুল আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD