সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খালেদাকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক

খালেদাকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক

Sharing is caring!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সরকার অত্যন্ত আন্তরিক।

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে কিনা- এ বিষয়ে তিনি বলেন, আমরা পত্র-পত্রিকায় দেখেছি তার পরিবার থেকে প্যারোলে মুক্তি চাওয়া হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করা হলেও তিনি কিছু বলেননি।

খালেদা জিয়া ৫ মিনিটও দাঁড়াতে পারছেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার এ সমস্যাটি পুরনো সমস্যা। এই সমস্যা নিয়ে দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধীদলের নেত্রী ছিলেন এবং এই সমস্যা নিয়েই তিনি আন্দোলন করেছেন। এ সমস্যাটি তার নতুন করে হয়নি।

‘খালেদা জিয়ার সমস্যা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোনো কয়েদির ইচ্ছামতো গৃহপরিচারিকা নিয়ে কারাগারে আছেন ইতিহাসে এরকম ঘটনা নেই। তিনি তার ইচ্ছামতো গৃহপরিচারিকা নিয়ে আছেন।’

মন্ত্রী আরো বলেন, দেশ ও জাতি গঠনে রেডিও ভূমিকা রাখছে। রেডিও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজেই পৌঁছাতে পারে। শুধু সংবাদ নয়, বিনোদন থেকে শুরু করে কৃষি সংবাদসহ জাতি গঠনে সব কিছুই রেডিওর মাধ্যমে জানা যায়।

র‌্যালিতে তথ্য সচিব কামরুল নাহার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারসহ বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলী ও সংবাদ পাঠক-পাঠিকা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD