শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

বরিশালে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

Sharing is caring!

বরিশালের বাবুগঞ্জ উপজেলা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮ সদর দপ্তর।

আটক মাদক কারবারিরা হলো, কসিম উদ্দিন (৩৮) ভূতের দিয়া গ্রামের বাসিন্দা আলী আহম্মেদ চৌকিদারের ছেলে, মো. কালাম দালাল (৪০) ইসলামপুর গ্রামের শফি দালালের ছেলে, মো. মোস্তাফিজুর রহমান (৩৬), জাহাপুর গ্রামের মো. মজিবুর রহমান এর ছেলে। এরা একই উপজেলার বাসিন্দা।

র‌্যাবের তথ্যে, গত বুধবার দিবাগত গভীর রাতে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানীর বিশেষ আভিযানিক দল বাবুগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।  এসময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে বাবুগঞ্জ থানাধীন আগুরপুর কাঁচা বাজারস্থ “মুন লাইট টেইলার্স” দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।  প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে ১শ ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ প্রায় অর্ধ লাখ টাকা উদ্ধার হয়।

এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD