রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে জমি দখল নিতে স্বঘোষিত ছাত্রলীগ নেতার তান্ডব!

বরিশালে জমি দখল নিতে স্বঘোষিত ছাত্রলীগ নেতার তান্ডব!

Sharing is caring!

বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কাশিপুর এলাকায় একব্যাক্তির ক্রয়কৃত জমি থেকে জোড়পূর্বক গাছ কেটে নেয়া ও জমির মাঝখান থেকে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার বিএনপির সহ সভাপতি কবির রাঢ়ীর ছেলে ইমরান হোসেন রাঢ়ী, বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ খান ফয়েজ এবং স্বঘোষিত ছাত্রলীগ নেতা মশিউর রহমানসহ ১০/১২ মিলে একই এলাকার মাহবুবুর রহমান সোহেলের পৈত্রিক জমিতে তান্ডব চালায়। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর কাশিপুরের গণপাড়া মৌজার জেএল নং ১২, খতিয়ান ৮২৪, ১০২৩/১০২৫ নং দাগে গাছসহ ২১ শতাংশ জমি মৃত জাহাঙ্গির হোসেন হাওলাদারের কাছ থেকে ক্রয় করে ৩০ বছর ভোগ দখল করে আসছেন। এমতাবস্থায় গত শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিএনপির সহ সভাপতি কবির রাঢ়ীর ছেলে ইমরান হোসেন রাঢ়ী, বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ খান ফয়েজ এবং স্বঘোষিত ছাত্রলীগ নেতা মশিউর রহমানসহ ১০/১২ মিলে গাছ জোড়পূর্বক কেটে নেয়। এতে বাধা দিতে গেলে মাহবুবুর রহমান সোহেলকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। কিন্তু, এতেও কমছে না তাদের দৌড়াত্ব। এরপরেও নানা হেয় ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, জমির পূর্বের মালিক জাহাঙ্গির হোসেন হাওলাদার মারা যাওয়ায় স্থানীয় ভূমি দস্যুরা জমিটি দখলের পায়তারায় লিপ্ত একটি মহল। তাদের উদ্দেশ্য জমিটি দখলে নিয়ে বিক্রি করে দেয়া।

এ ব্যাপারে অভিযুক্তদের মোবাইলে বার বার ফোন দিয়ে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহ্ ফয়সাল আহমেদ জানান, দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD