রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চীন ভ্রমণকারী বিদেশিদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

চীন ভ্রমণকারী বিদেশিদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

Sharing is caring!

যেসব বিদেশি নাগরিক গত ১৫ জানুয়ারি বা তারপর চীন ভ্রমণ করেছেন, তাদের দেশে প্রবেশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

প্রজ্ঞাপনটিতে ডিজিসিএ জানান, গত ১৫ জানুয়ারি বা তারপরে যেসব বিদেশি নাগরিক চীন ভ্রমণ করেছেন, তারা ভারতে প্রবেশ করতে পারবেন না। ইন্দো-নেপাল, ইন্দো-ভুটান, ইন্দো-বাংলাদেশ, ইন্দো-মিয়ানমার স্থলবন্দরসহ আকাশ, সড়ক বা নৌপথ- কোনোভাবেই সেসব বিদেশি নাগরিককে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও জানানো হয়, ৫ ফেব্রুয়ারির আগে চীনের নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করা হয়েছে। তবে চীনা বা বিদেশি এয়ারক্রুদের ভিসা বাতিল করা হয়নি।

ইতোমধ্যে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ অন্য ভারতীয় এয়ারলাইনগুলো ভারত-চীন সব ফ্লাইট বাতিল করেছে। তবে দিল্লি-হংকং রুটে স্পাইসজেটের প্লেন চলাচল অব্যাহত রয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে দেশটিতে ৮১১ জনসহ বিশ্বজুড়ে ৮১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি মানুষ। ভারতে তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD