বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
পিরোজপুর থেকে ১১ বছরের শিশু ধর্ষণকারী গ্রেফতার

পিরোজপুর থেকে ১১ বছরের শিশু ধর্ষণকারী গ্রেফতার

Sharing is caring!

বরিশালে র‌্যাব ৮ এর অভিযানে আশ্রাব আলী (৫৫) নামে ১১ বছরের এক শিশু ধর্ষনকারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আশ্রাব ওই এলাকার মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে এবং পেশায় মুদি দোকানদার।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, আশ্রাব আলী ১১ বছরের ওই শিশু প্রতিবেশীকে নাতি বলে ডাকতো। সেই কোমলমতি নাতনি প্রায়ই নানার দোকানে যেত এবং টিভি দেখতো। কিন্তু ওই শিশু ০৭ ফেব্রুয়ারি বিকালের দিকে টিভি দেখার জন্য দোকানে আসলে আসামী মোঃ আশ্রাব আলী (৫৫) খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে আসামীর নিজ বসত ঘরে কেউ না থাকায় ডেকে নিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ভিক্টিম এর যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়।

ভিকটিমের স্বজনেরা ভিকটিম বাড়ি যাওয়ার পর রক্তক্ষরণ দেখে জিজ্ঞাসাবাদে বিষয়টি জানতে পারে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে দেখে দ্রুত ভিকটিমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভিকটিমের বাবা নিতান্তই গরীব মানুষ এবং দিন মজুর।

পরবর্তীতে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

মামলার একমাত্র আসামী আশ্রাব আলীকে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল ০৮ ফেব্রুয়ারি দুপুরে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করে। র‌্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD