শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সরকার দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না: সরোয়ার

সরকার দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না: সরোয়ার

Sharing is caring!

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘সরকার জনবান্ধব নয় বলেই তারা আজ দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না। তারা দুর্নীতি অভিযানের নামে দেশে নাটক তৈরি করেছে। আর প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার চেয়ার ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে।’

শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, ‘দেশের মানুষ একটি ভোটারবিহীন সরকারের স্বৈর শাসনের মধ্যে জীবন-যাপন করছে।’

তিনি বলেন, ‘কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া ঢাকার দুই সিটি নির্বাচন আর এর আগে অনুষ্ঠিত হওয়া বরিশাল সিটি নির্বাচন একই সূত্রে গাঁথা। আর এ নির্বাচন কমিশনারের অধীনে এদেশের মানুষ কোনোদিন গণতন্ত্র উদ্ধারের জন্য সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।’

এ সময় সারোয়ার গণতন্ত্র ও ভোটের অধিকার আদায় করাসহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান, অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল প্রমুখ।

অপরদিকে একই দাবিতে বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভপাতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD