সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

Sharing is caring!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার কারাভোগের আজ ৭৩০ দিন। দেশের মানুষের কাছে জনপ্রিয় এই নেত্রী একাধিকবার প্রধানমন্ত্রীর পদে থেকে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। অথচ বিনা অপরাধে মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি আজ ৭৩০ দিন কারাজীবন অতিবাহিত করছেন’।

তিনি বলেন, ‘দেশনেত্রীর শারীরিক অবস্থা দিনকে দিন চরম অবনতি হতে থাকলেও প্রতিহিংসাপরায়ণ সরকারের ক্রোধের আগুন যেন নিভছেই না। জনগণের আন্দোলন-সংগ্রামকে স্তব্ধ করতেই দেশনেত্রী খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

তিনি অবিলম্বে খালেদা জিয়ার নিশর্ত মুক্তি এবং তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।

মিছিলে তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন, মেহবুব মাসুম শান্ত, কে এম রেজাউল করিম রাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD