রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪৫৮৯ জনের!

করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪৫৮৯ জনের!

Sharing is caring!

সরকারি তথ্য অনুযায়ী হুবেই প্রদেশের উহানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে চীনে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। আর হংকং এবং ফিলিপাইনে মৃত্যু হয়েছে আরও দুইজনের। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫৬৫। এ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ হাজারের বেশি। কিন্তু চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট থেকে ফাঁস হওয়া সাম্প্রতিক এক তথ্য এ সংখ্যাগুলোকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেখানে বলা হচ্ছে- করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। এ পরিসংখ্যান শনিবারের (০১ ফেব্রুয়ারি)।

টেনসেন্টের ওয়েবপেজে ‘মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ’ শিরোনামে এ তথ্য প্রকাশ করা হয় শনিবার (০১ ফেব্রুয়ারি)।

এতে বলা হয় করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৫৮৯ জন। এসময় সরকারি তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল ৩০০। আর আক্রান্তের সংখ্যা বলা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। যা সরকারি তথ্য আক্রান্তের সংখ্যার চেয়ে দশগুণ বেশি।

তবে কিছুক্ষণ পরই টেনসেন্ট তাদের তথ্য সংশোধন করে নেয়। সংশোধনের পর সেখানে সরকারি হিসাব ঝুলিয়ে দেওয়া হয়।

...

উহান থেকে ছড়িয়ে যাওয়া নভেল করোনা ভাইরাস বিষয়ে চীনা সরকারের পরিসংখ্যান নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এরমধ্যে টেনসেন্টের এই পরিসংখ্যান চীনা কর্তৃপক্ষকে বেশ বেকায়দায় ফেলবে এটাই স্বাভাবিক।

তবে কেউ কেউ ধারণা করছেন, কোডিং সমস্যার কারণ এ ঘটনা ঘটেছে।

আবার অনেকে বলছেন, কেউ না কেউ পেছন থেকে কাজ করেছেন যেন করোনা ভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের সঠিক সংখ্যা সামনে আসে।

অভিযোগ রয়েছে, উহানে করোনা ভাইরাসে আক্রান্ত অনেকেই চিকিৎসা পাচ্ছেন না, তাদের মৃত্যু হচ্ছে হাসপাতালের বাইরে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ২৮ হাজারেরও বেশি মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD