শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

Sharing is caring!

মুজিব জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’।

সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারই অংশ বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। সকলকে মনে রাখতে হবে আমাদের জাতির পিতার নামে এ টুর্নামেন্ট। অতএব এর গাম্ভীর্য্যতা বজায় রাখতে হবে। কেননা আজকে আমরা যে যে অবস্থানে আছি এ সবকিছুই বঙ্গবন্ধুর অবদান। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে তবে সে প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল হক এর পরিচালনায় উদ্বোধনী উনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা।

টুর্নামেন্টে অংশ নেবে ২৩টি বিভাগ।

উদ্বোধনী পর্বের খেলা অনুষ্ঠিত হয় পদার্থবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মধ্যে। উদ্ধোধনী পর্বের খেলায় অর্থনীতি বিভাগ ট্রাইবেকারে ৩-২ ব্যবধানে পদার্থবিজ্ঞানকে হারিয়ে জয়ী হয়।

বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা (ছাত্রী ইভেন্ট) ১২ ফেব্রুয়ারী এবং ১৩ ফেব্রুয়ারী ছাত্র ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD