রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে ভিক্ষুকমুক্তকরণ বিষয়ক সভা

বরিশালে ভিক্ষুকমুক্তকরণ বিষয়ক সভা

Sharing is caring!

বরিশাল সদর উপজেলায় ভিক্ষুক মুক্তকরণ বিষয়ক সভা ও পুনর্বাসনের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে এ সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও মুক্তিযোদ্ধা কাওছার হোসেন।

সভায় সদর উপজেলা ভিক্ষুক মুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ১২ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এই টাকা দিয়ে তারা গাভী পালন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও ভ্যান কিনে পরিচালনা করবেন বলে জানিয়েছেন সমাজসেবা বিভাগের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD