সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি

এসএসসি পরীক্ষার একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি

Sharing is caring!

এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএপির হরতালে কোথাও কোনো প্রভাব পড়েনি। সব কিছু স্বাভিকভাবে চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিএনপির হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কাল (সোমবার) এসএসসি পরীক্ষা। এর একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি। তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তা প্রমাণ হয়েছে।

বিএনপি যদি আবারও আন্দোলনে যায় সেক্ষেত্রে কী করবেন- এ বিষয়ে তিনি বলেন, আন্দোলনের নামে জনগণের ক্ষতি হলে এবং কোনো ধরনের সহিংসতা করলে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।

সিটি ভোট এত কম পড়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে পার্সেন্টেজ কম থাকে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঢাকায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বাসা বদল করে। অনেক সময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসে না। তারপরও বিষয়টি দেখার। কেন কম লোক ভোট দিল সেটি গবেষণার বিষয়। বিষয়টি আরও বিশ্লেষণ করবে দল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব নির্বাচনে সহিংসতা হয়। এবার সেটি হয়নি। সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD