শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে কারিগরি শিক্ষকদের আনন্দ র‌্যালী

বরিশালে কারিগরি শিক্ষকদের আনন্দ র‌্যালী

Sharing is caring!

“উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়ে)” শীর্ষক প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় বরিশাল জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি বরিশালে পৃথক আনন্দ র‌্যালী করা হয়েছে।

রবিবার বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরউদ্দিন আহমদ এবং বরিশাল পলিটেকনিক ইনন্সিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন। এসময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান কালে তারা বলেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মেঘা প্রকল্প উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন অনুমোদন কারিগরি শিক্ষার ইতিহাসে এক অনন্য মাইল ফলক। প্রকল্পটির মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানে এক হাজার ৮০ জন শিক্ষার্থী হিসেবে মোট ৩ লাখ ৫৫ হাজার ৩২০ জন শিক্ষার্থী কারিগরি শিক্ষায় অংশ গ্রহনের সুযোগ পাবে। এছাড়াও উপজেলা পর্যায়ে ২শ’ আসনের একটি ছাত্রী হোস্টেল রয়েছে। এতে করে গ্রামাঞ্চলের মেয়েরা হোস্টেলে থেকে কারিগরি শিক্ষা গ্রহন করতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD