রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চীনে নতুন ভাইরাসে মৃত্যু ১৭, গণপরিবহন-দূরপাল্লার বাস বন্ধ

চীনে নতুন ভাইরাসে মৃত্যু ১৭, গণপরিবহন-দূরপাল্লার বাস বন্ধ

Sharing is caring!

চীনে দ্রুত ছড়িয়ে যাওয়া নতুন ‘করোনা ভাইরাস’-এ ১৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭১ জন। এ কারণে চীনের উহান থেকে প্লেনের বহু ফ্লাইট বাতিল, ট্রেন চলাচল এবং গণ পরিবহন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে ছড়িয়ে পড়া ভাইরাসটির মূল ‘যুদ্ধক্ষেত্র’ ভাবা হচ্ছে শহরটিকে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহর থেকে বাইরের প্লেনের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। একইসঙ্গে সাময়িকভাবে যাত্রা বাতিল করেছে ট্রেনের। এর পাশাপাশি গণ পরিবহন, সাবওয়ে ও দূরপাল্লার বাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এক বিবৃতিতে বলা হয়, বিশেষ প্রয়োজন ছাড়া উহানের কোনো বাসিন্দা শহরের বাইরে যেতে পারবেন না।

বিশেষ প্রয়োজন ছাড়া চীনের উহান থেকে বের হতে পারবেন না সেখানকার বাসিন্দারা।

গত বছর চীনের উহান শহরে প্রথম ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত করা হয়। শহরটিতে এক কোটি ১০ লাখ মানুষের বসবাস।

অন্যদিকে থাইল্যান্ডে দুইজন, দক্ষিণ কোরিয়া ও জাপানে একজন করে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। আক্রান্তরা সম্প্রতি উহান ভ্রমণ করেছেন।

বিশ্বব্যাপী ‘নজরে’ আসা ভাইরাসটি ঠেকাতে এরইমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। সিঙ্গাপুর, হংকং এবং জাপানের রাজধানী টোকিওর বিমানবন্দরে উহানের সব ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিং (পরীক্ষা) করানো হচ্ছে। একই প্রক্রিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিককো, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ভাইরাসটি মানুষ ও প্রাণীর ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠাণ্ডা বা ফ্লু’র মতো হাঁচি-কাশির মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। ভাইরাসটিতে আক্রান্ত হলে যে লক্ষণগুলো দেখা দেয় তা হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD