রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হিজবুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা দিল ব্রিটেন

হিজবুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা দিল ব্রিটেন

Sharing is caring!

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সংগঠনের ব্রিটেনে থাকা সম্ভাব্য সব রকমের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে এবং তাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সঙ্গে যারা সহযোগিতা করবে না তাদের ভূমিকাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ২০০১ সালে ব্রিটেন হিজবুল্লাহ বহি:নিরাপত্তা ইউনিটকে এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছিল। গত বছর ব্রিটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেন। তখন তিনি বলেছিলেন, হিজবুল্লাহর রাজনৈতিক শাখা ও সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য করতে পারছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD