সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিএনপি এনালগ বাংলাদেশে বিশ্বাসী, ডিজিটাল নয়: কাদের

বিএনপি এনালগ বাংলাদেশে বিশ্বাসী, ডিজিটাল নয়: কাদের

Sharing is caring!

বিএনপি এনালগ বাংলাদেশে বিশ্বাসী তারা ডিজিটাল বাংলাদেশ চায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি বলছে, নির্বাচন কমিশন সরকারের নির্দেশমতো কাজ করে। একইসঙ্গে ইভিএম নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এ বিষয়ে মতামত জানতে চাওয়া হলে সেতুমন্ত্রী বলেন, আমরা আমাদের কথা বলেছি। বার বার বলতে চাই না। বিএনপি নির্বাচনে আসুক। যেখানে জিতবার সেখানে তারা ঠিকই জিতবে। ইভিএম পদ্ধতিতে তারা জিতে সেটার প্রমাণ আছে। সম্প্রতি বগুড়ার দুপচাচিয়া পৌরসভার নির্বাচনে তারা জিতেছে। কাজেই এখানে তাদের হারাবার কিছু নেই।

‘নির্বাচন কমিশনার সরকারের নির্দেশমতো কাজ করছেন কিনা সেটা প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমরা তো কোনো নির্দেশ দিচ্ছি না। আমরা তাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। তাদের স্বাধীনতায় কোনো বাধা দিচ্ছি না। প্রধানমন্ত্রী সবাইকে বলে দিয়েছেন নির্বাচন নিয়ে কোনো প্রকার যেন বাড়াবাড়ি না করি।’

বিএনপি বলছে, দেশ অন্ধকারে নিমজ্জিত। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেশ অন্ধকার থেকে আলোতে এসেছে। তখন দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে এসেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD