সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
চরফ্যাশনে ২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

চরফ্যাশনে ২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

Sharing is caring!

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নারী এবং পুরুষ ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দুই ইউনিয়নে সাত জন চেয়ারম্যান প্রার্থীসহ, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮টি।

এর মধ্যে নুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র প্রার্থী তিন জন। আহম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী। দুই ইউনিয়নের সব কেন্দ্রেই চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নুরাবাদ ৪ নম্বর ও আহম্মদপুর ৯ নম্বর ওয়ার্ডে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। সারিবদ্ধ হয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। দীর্ঘদিন পর এখানে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন অনেকেই।

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার সাব্বির হোসেন জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। কোথাও কোনো ঝামেলা নেই। ভোটারদের উপস্থিতি প্রায় ৮০ ভাগ।

জানা যায়, সীমানা জটিলতার কারণে দীর্ঘ নয় বছর পর অবশেষে চরফ্যাশন উপজেলার এ দুটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD