রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

Sharing is caring!

ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’।

একইসঙ্গে ভারতে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে চলমান বিক্ষোভে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানান তারা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় সংগঠনের বিএম কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেক বার, নুরুর উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগানে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে একই দাবিতে সেখানে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রনি খন্দকার, রেজাউল করিম ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জিয়াউল হাসানসহ অন্যরা।

এ সময় বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রনি খন্দকার, রেজাউল করিম এবং হিসাব বিজ্ঞান বিভাগের মো. জিয়াউল হাসান সহ অন্যান্যারা।

বক্তারা ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের কঠোর বিচার দাবি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD