বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অনেক সাধনার পরে মিললো প্রতিবন্ধী ভাতার কার্ড ! 

অনেক সাধনার পরে মিললো প্রতিবন্ধী ভাতার কার্ড ! 

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:  “এক যুগ ধর্না ধরেও জোটেনি প্রতিবন্ধী ভাতা” বিভিন্ন জাতীয় দৈনিক আঞ্চলিক ও অনলাইন নিউজ পোর্টালে এমন খবর প্রকাশের পর প্রতিবন্ধি ভাতার কার্ড পেলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রতিবন্ধী রফেজ আকন।

রবিবার বেলা দুইটার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ভাতার কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুলালী বেগম, সাংবাদিক মিজানুর রহমান বুলেট আকন, ইউনিয়ন সমাজকর্মী নিলুফা বেগম প্রমুখ।

গত ০৭ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, অচল দুটি পায়ে কুঠার নিয়ে ঘুরে বেড়ান মানুষের বাড়ী বাড়ী। কুঠার দিয়ে কাঠ চেরাইয়ের কাজ করে চলে রফেজের সংগ্রামী জীবন।

কাঠ চেরাইয়ের কাজ না পেলে পতৃক জমিতে জন্মানো শাক-সবজি তুলে বিক্রি করেন তিনি। আর এ সবজি বিক্রি করে যা আয় হয় তা দিয়ে খেয়ে না খেয়ে চলে রফেজের সংসার।

দীর্ঘ এক যুগ ধরে চেয়ারম্যান, মেম্বারের দুয়ারে ধর্না দিয়েও মেলেনি প্রতিবন্ধি ভাতা। এমন খবর প্রকাশিত হলে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশক্রমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তদন্তের মাধ্যমে রফেজ আকনের হাতে ভাতার কার্ড তুলে দেন।

ভাতার কার্ড হাতে পেয়ে রফেজ আকন কান্না জরিত কন্ঠে বলেন, জীবনে কল্পনাও করিনি ভাতার কার্ড পাবো! আজ জেলা প্রশাসকের মাধ্যমে সমাজসেবা কর্মকর্তা ও সাংবাদিকের সহযোগিতায় ভাতার কার্ড পেলাম। যাদের মাধ্যমে ভাতার কার্ড পেয়েছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিভিন্ন পত্র-পত্রিকায় অবগত হয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় শাররীক প্রতিবন্ধী রফেজ আকনকে প্রতিস্থাপনের (মৃত্যু ব্যক্তির পরিবর্তে) মাধ্যমে ভাতার কার্ড প্রদান করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD