রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে প্রেমিকাকে না পেয়ে যুবকের আত্মহত্যা

বরিশালে প্রেমিকাকে না পেয়ে যুবকের আত্মহত্যা

Sharing is caring!

বরিশালে প্রেমিকাকে না পেয়ে রাব্বি হাওলাদার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রাব্বি নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৭ নম্বর গলির নূরুল হক ভূঁইয়ার ভাড়াটিয়া শাহে আলমের ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ওই ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রাব্বি বাবা-মায়ের সঙ্গে নূরুল হক ভূইয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার সাইলাপুর এলাকায়।

রাব্বির স্বজনদের বরাত দিয়ে বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহানারা বেগম জানান, রাব্বির সঙ্গে পলাশপুর ৮ নম্বর গলির বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী বৃষ্টির সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিলো। কিন্তু ছেলে মুসলিম এবং মেয়ে হিন্দু হওয়ায় তাদের সম্পর্ক মেনে নিতে পারছিলো না উভয় পরিবার। এ নিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে বৃষ্টিকে তার মাসি (খালা) পলাশপুর থেকে অন্য কোথাও নিয়ে যায়।

এর জের ধরে সোমবার দিনগত রাত ১টার পর যেকোনো সময় রাব্বি নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশকে খবর দেন।

মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার জানান, ‘প্রেম সংক্রান্ত কারণে ওই যুবক আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালের মর্গে পাঠানো হবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD