বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে রাজাকারের তালিকায় হিন্দু সম্প্রদায়ের ২৬ জন !

বরিশালে রাজাকারের তালিকায় হিন্দু সম্প্রদায়ের ২৬ জন !

Sharing is caring!

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার প্রকাশিত হয়েছে রাজাকারের তালিকা। এর মধ্যে বরিশালেই প্রায় ১ হাজার রাজাকারের নাম প্রকাশ করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পরিবারের নামও এসেছে এই রাজাকারের তালিকায়। এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

এদিকে বরিশাল বিভাগে রাজাকারের তালিকায় হিন্দু সম্প্রদায়ের ২৬ জনের নাম উঠে এসেছে। এদের মধ্যে কেউ ভাষা সৈনিক কেউবা মুক্তিযোদ্ধা বলে জানা গেছে।

রাজাকারের তালিকায় হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের নামগুলো হলো- বরিশাল কোতয়ালী এলাকার পিয়ারি লাল গাইন (সিরিয়াল-১০২), ভাটিখানা এলাকার মন্টু চন্দ্র দাস (সিরিয়াল- ৯৯), কাটপট্রির জীতেন্দ্র নাথ দত্ত (সিরিয়াল- ৯৫), আগরপুর রোডের মিহির লাল দত্ত (সিরিয়াল-৯৪), ফকির বাড়ি রোডের দেবেন্দ্র বিজয় মুখার্জী (সিরিয়াল-৮৭), কাশিপুরের জগদীশ চন্দ্র মুখার্জী (সিরিয়াল-৮৩), মল্লিক রোডের হরিপদ দে (সিরিয়াল-৮১), কাটপট্রি রোডের অমৃত লাল ঘোষ (সিরিয়াল-৭৬), কোতয়ালী থানা এলাকার নরেন্দ্র নাথ মজুমদার (সিরিয়াল-৮০), গোড়াচাঁদ দাস রোড এলাকার শিশির কুমার মুখার্জী (সিরিয়াল-৬১), শ্রীনাথ চ্যাটার্জী লেনের তপন কুমার চক্রবর্তী (সিরিয়াল-৬৩), গৌরনদীর উপজেলার ডিএন মন্ডল (সিরিয়াল-৬৫), বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের কালীপদ ব্যানার্জী (সিরিয়াল-৫৩), ঊষা রানী চক্রবর্তী (সিরিয়াল-৪৫), নাজির মহল্লা এলাকার রানা ঘোষ (সিরিয়াল-৩৮), ঝাউতলা এলাকার কনক প্রভা মজুমদার (সিরিয়াল-৩৭), উজিরপুরের বিজয়া বালা দাস (৩৫), মধু সূদন মিস্ত্রি (সিরিয়াল-৩৪), বাবুগঞ্জের অরুন মিস্ত্রি (সিরিয়াল-২৪), বাবুগঞ্জের বিমল কৃষ্ণ পাল (সিরিয়াল-২৬), উজিরপুরের আভা রাণী দাস (সিরিয়াল-২৭), উপেন্দ্র নাথ বসু (সিরিয়াল-২৮), পারুল বালা কর্মকার (সিরিয়াল-৩৩), খয়রাবাদ এলাকার রাধান্তা দাস (সিরিয়াল-১১), বাকেরগঞ্জ এলাকার হরে কৃষ্ণ পাল (সিরিয়াল-১০) এবং সুকুমার চন্দ্র সাহা (সিরিয়াল-০৯)।

এদিকে এই তালিকার মধ্যে মিহির লাল দত্ত ভাষা সৈনিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তপন কুমার চক্রবর্তী গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা এবং তার মা ঊষা রানী চক্রবর্তীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: **বরিশালের তপন চক্রবর্তীর নাম রাজাকারের তালিকায়, মনীষার ক্ষোভ

**বরিশালে ৬ নারী রাজাকার

**বরিশালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিহির লাল রাজাকারের তালিকায় ৯৪ !

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD