মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে স্বচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

বরিশালে স্বচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে নগরের সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে একটি কাল্পনিক মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। খালেদা জিয়াকে বন্দী নয়, বন্দী করে রাখা হয়েছে দেশের গণতন্ত্রকে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।

এদিকে একই দাবিতে এক পথসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, সহ-সাধারণ সম্পাদক এনায়েত খান রিপন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD