বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
কলেজ ছাত্র রাকিব হত্যা মামলার আসামী গ্রেফতার

কলেজ ছাত্র রাকিব হত্যা মামলার আসামী গ্রেফতার

Sharing is caring!

ক্রাইমসিন২৪: ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রাকিব হোসেন হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

বৃহষ্পতিবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রায়হান (২৮) ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন সবুজবাগ এলাকার আইয়ুব আলীর ছেলে। দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরো স্বীকার করে যে, সে নলসিটি কলেজ ছাত্র রাকিব হোসেন এর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী। উল্লেখ্য গত ২১ নভেম্বর বেলা ১১ টার দিকে সরকারি নলসিটি ডিগ্রী কলেজ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের সময় মামলার এজাহার নামীয় আসামীরা কলেজ ছাত্র রাকীবকে ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিঠিয়ে হত্যা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD