বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ড (কয়লা রাখার ডোম) থেকে নিচে পড়ে কিন গুইলিন (৪০) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের নিশাবাড়িয়া গ্রামের নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

কিন গুইলিনের বাড়ি চীনের জিয়াংজু এলাকায়। তিনি শুরু থেকেই তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (এনইপিসি) অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, কিন গুইলিন কোল ইয়ার্ডের ওপরে উঠে কাজ করছিলেন। নিরাপত্তা বেল্ট লাগানোর সময় কোল ইয়ার্ডের প্রায় ৮০ ফুট উপর থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি না করে শেবাচিম হাসপাতালের উদ্দেশে নিয়ে রওনা হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাম্বুলেন্স। পথে দুপুর সাড়ে ১২টার সময় মারা যান তিনি।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD