বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
‘ঘি’ মানসম্মত না হওয়ায় মামলা

‘ঘি’ মানসম্মত না হওয়ায় মামলা

Sharing is caring!

বিক্রির উদ্দেশে রক্ষিত ঘি (ঘৃত) মানসম্মত না হওয়ায় বরিশাল নগরের একটি মিষ্টির দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর পক্ষে স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক বাদী হয়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৬ ধারায় মামলাটি দায়ের করেন।

শুক্রবার (০৬ নভেম্বর) সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, মামলায় বিবাদী পক্ষের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, চলতি বছরের ১০ জুন নগরের ১০ নম্বর ওয়ার্ডের সদররোডের কাকলীর মোড় এলাকার আদি গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন করেন বিসিসি’র স্যানিটারি ইন্সপেক্টর এনামুল। এ সময় ওই মিষ্টির দোকানে বিক্রির উদ্দেশে রক্ষিত লেবেল বিহীন ঘি ভেজাল সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ‘ঘি’র নমুনা যথাযথভাবে পরীক্ষার জন্য ঢাকায় ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনে (আইপিএইচএল) পাঠানো হয়। সেখান থেকে প্রাপ্ত প্রতিবেদনে ওই ঘি মানসম্মত নয় বলে উল্লেখ করা হয়। যার ধারাবাহিকতায় কর্তৃপক্ষের নির্দেশে এ মামলা দায়ের করা হয়। মামলায় ঘি উৎপাদনকারী ও বিক্রেতা আদি গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারের নরেন্দ্রনাথ দাসকে একমাত্র আসামি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD