মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

Sharing is caring!

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

তালেবানদের ঘাঁটি সন্দেহে বুধবার (২৮ নভেম্বর) হেলমান্দের গারমসির জেলার একটি স্থাপনায় এ হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জানিয়েছে, তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে বেসামরিক লোকদের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না।

হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন বলেন, গারমসিরতে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ন্যাটো জোটকে বলা হয়েছিল। এ হামলায় বেসামরিক লোকদের পাশাপাশি তালেবানরাও প্রাণ হারিয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মাদুল্লাহ বলেন, মার্কিন বাহিনী যে এলাকাটিতে বোমা হামলা করেছে সেখানে আমার ভাইয়ের বাড়ি। এ হামলায় নারীসহ ১৬ শিশু প্রাণ হারিয়েছে।

ফেদা মোহাম্মাদ নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ আটকা পড়ে আছে। এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত হলেও পশ্চিমা বিমান হামলার সময় ওই এলাকায় কোনো তালেবান সদস্য ছিল না।

এদিকে, রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় তালেবানদের হামলায় ১০ জন লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জি৪এস’র কার্যালয়ের অদূরে বিস্ফোরণের পর গুলি চালিয়ে এ হামলা করে তালেবানরা। পরে অবশ্য নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD