বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
রিফাত হত্যা মামলা: চার্জ গঠনের শুনানি ১ জানুয়ারি

রিফাত হত্যা মামলা: চার্জ গঠনের শুনানি ১ জানুয়ারি

Sharing is caring!

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আদালত। আগামী ১ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে চার্জশিটভুক্ত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান মিয়া এই রায় দেন। এ সময় এই মামলার আগামী ১ জানুয়ারি চার্জ গঠনের তারিখ ধার্য করেন আদালত।

রিফাত শরীফ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, মামলার ধার্য তারিখ থাকায় সকাল সাড়ে ৮ টায় আদালতে হাজির করা হয় প্রাপ্তবয়স্কদের চার্জশিটে থাকা ৮ আসামিকে।

আর মিন্নি জামিনে থাকায় তিনিও হাজির হন আদালতে। মামলার গুরুত্বপূর্ণ আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত ও সাগরের জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা।

এ সময় বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে যৌক্তিক কারণ দেখাতে পারায় তিন জনেরই জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে আগামী ১ জানুয়ারি মামলার চার্জ গঠনের দিন ধার্য করেন বিচারক।

তিনি আরও বলেন, এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মুসা এখনো পলাতক। এ ছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর অন্য সব আসামি কারাগারে। আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল ইসলাম সাইমুন (২১)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD