সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে বৃদ্ধের পায়ের রগ কেটে দিয়েছে দুবৃত্তরা

ঝালকাঠিতে বৃদ্ধের পায়ের রগ কেটে দিয়েছে দুবৃত্তরা

Sharing is caring!

ঝালকাঠি শহরতলীর বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরের পর থেকেই লেশপ্রতাপ গ্রামের সাতরাজ নামক স্থানে খালের পাড়ে ঝোঁপের মধ্যে পড়েছিলেন সেই বৃদ্ধ। সবাই তাকে পাগল ভেবে চলে গেছে। সন্ধ্যা ৬টা গড়িয়ে যখন অন্ধকার নামতে থাকে, তখন কয়েকজন যুবক নৌকায় করে ওই বৃদ্ধকে দেখতে যান। গিয়ে দেখেন, তার পায়ে কোপের চিহ্ন, আর তা থেকে রক্ত ঝরছে। পরনেও কোনো কাপড় ছিল না। তখন ওই যুবকরা তাকে ধরে রাস্তায় নিয়ে এলে বরিশাল বিএম কলেজের এক ছাত্রী তার দু’টি ওড়না দেন বৃদ্ধের জন্য। একটি পরিধান করিয়ে আর অন্যটি ক্ষতস্থানে বেঁধে তাকে তখন সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর থানা পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে রোগীকে দেখে আসে। অনেক লোক বৃদ্ধকে দেখলেও কেউ তাকে চিনতে পারেনি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুয়াল হোসেন জানান, বৃদ্ধের অনেক রক্তক্ষরণ হয়েছে, সেজন্য তার শরীর ভীষণ দুর্বল। তবে তিনি আশঙ্কামুক্ত। তার কোনো পরিচয়ও জানা যায়নি। একবার একটু হুঁশ ফিরেছিল, তখন তিনি অস্পষ্ট স্বরে শুধু ‘২০ বস্তা চাল’ বলে ওঠেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সদর থানার ওসি (তদন্ত) মো. আবু তাহের মিয়া জানান, ঘটনা শুনে পুলিশ রোগীকে দেখে এসেছে। জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD