বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনায় মামলা

স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনায় মামলা

Sharing is caring!

ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী বখাটেদের অব্যাহত উত্যক্তের পর হুমকির মুখে আতঙ্কে অজ্ঞান হয়ে পরায় পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে দুই বখাটেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।  

সোমবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার এসআই বাবুল হোসেন জানান, গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো স্কুলের সামনের ওয়াজেদিয়া সুপার মার্কেটের মোবাইল যন্ত্রাংশের ব্যবসায়ী নাঈম হোসেন (২২)।  স্কুল ছাত্রীর মা অভিযোগ করেন, শনিবার স্কুল ছুটির পর তার মেয়ে নাঈমের দোকানের সামনে দিয়ে বাড়ি ফেরার সময় প্রেমের প্রস্তাব দেয় বখাটে নাঈম। বখাটে নাঈমের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তাকে যৌণ হয়রানীসহ নানাধরনের ভয়ভীতি দেখানো হয়।

রবিবার সকালে তার কন্যা স্কুলে যাওয়ার সময় বখাটে নাঈমের সহযোগি মেহেদী হাসান তার কন্যাকে নাঈমের কথা শুনতে বলে। কথা না শুনলে পরিনতি খারাপ হবে বলে শ্বাসিয়ে দেয়। স্কুলের প্রধানশিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস জানান, স্কুল ছাত্রী কাঁদতে কাঁদতে তার কক্ষে উপস্থিত হয়ে বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে স্কুল ছাত্রীর অভিভাবকরা উপস্থিত হয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে অবহতি করেন। খবর পেয়ে থানা পুলিশ স্কুলে উপস্থিত হয়ে স্কুল ছাত্রীসহ তার অভিভাবকদের থানায় নিয়ে যান।

এরইমধ্যে বখাটেদের আতঙ্কে স্কুল ছাত্রী অজ্ঞান হয়ে পরলে তাৎক্ষনিক তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।  গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD