বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
নওগাঁয় হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

নওগাঁয় হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

Sharing is caring!

নওগাঁয় ইজিবাইক চালক ভজেন্দ্রনাথ দেবনাথ হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে নওগাঁ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিষয়টি জানান।

গ্রেফতার আসামিরা হলেন- জুয়েল (৪৫), সাইফুল ইসলাম (১৯), রতন আলী (১৯), সুরুজ মিয়া (১৮) এবং রশিদ (১৮)। তারা সবাই সদর থানার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেফতার আসামিরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। বিভিন্ন সময় রাস্তায় গাড়ি ছিনতাইয়ের কাজ করতো তারা। চলতি মাসের ১৭ নভেম্বর সদরের হাসাইগাড়ি বিল এলাকায় ভজেন্দ্রনাথ নামে একজন ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে তারা। এরপর ভজেন্দ্রনাথ দেবনাথের বাবা থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে। ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD