মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ফেনীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

ফেনীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

Sharing is caring!

ফেনী শহরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

তারা হলেন-ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আল আমিন সাগর (২২), একই উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে মো. কাহ আলম (৩৫), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবদুল লতিফের ছেলে মো. হুমায়ুন কবীর (২৫), একই গ্রামের আবুল কালামের ছেলে জিয়া উদ্দিন (২৮), একই থানার পাইকোট গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. বেলাল হোসেন (৩৫)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে শহরের সালাহউদ্দিন মোড় সংলগ্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল সোমবার রাত আড়াইটার দিকে শহরের সালাহউদ্দিন মোড় এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে বাজাজ ১৫০ সিসি ও জারা ১০০ সিসি ব্র্যান্ডের দু’টি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল মিয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের জন্য এসআই মো. সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD