শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশা‌লের ৮ রু‌টের বাস চলাচল বন্ধ

বরিশা‌লের ৮ রু‌টের বাস চলাচল বন্ধ

Sharing is caring!

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ব‌রিশা‌লের অভ্যন্তরীণ আট রু‌টের বাস চলাচল বন্ধ রে‌খে‌ছেন চালক-‌হেলপার শ্রমিক নেতারা।

মঙ্গলবার (১৯ ন‌ভেম্বর) সকাল ১১টা থে‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাসটা‌র্মিনাল নথুল্লাবাদ থে‌কে এ বাস চলাচল বন্ধ রাখেন তারা।

বাস চলাচল বন্ধ থাকায় ব‌রিশাল থে‌কে জেলার বি‌ভিন্ন এলাকায় চলাচলরত যাত্রীরা পড়েছেন চরম দু‌র্ভো‌গে। ফলে তাদের বাড়তি ভাড়া দি‌য়ে অ‌টো‌রিকশা, সিএন‌জি অথবা মোটরসাই‌কে‌লে করে যাতায়াত কর‌তে হচ্ছে।

শ্র‌মিকরা ব‌লে‌ছেন, তাদের প‌ক্ষে নতুন সড়ক আই‌নের জ‌রিমানা দেওয়া সম্ভব না। তাই তারা বাস চলাচল বন্ধ রে‌খে‌ছেন।

বাসচালক বশির বলেন, নতুন আই‌নে ‌যে হা‌রে জেল-জ‌রিমানা বাড়ানোর হ‌য়ে‌ছে। তা‌তে যানবাহন চালনা বন্ধ করা ছাড়া উপায় নেই। দুর্ঘটনায় পাঁচ লাখ টাকা জ‌রিমানা করলে সে টাকা দেওয়ার সাধ্য নেই। আর সাধ্য থাকলে অন্য পেশায় যেতাম, বাস চালাতম না।

‌কোনো চালকই চান না দুর্ঘটনা হোক বলে যোগ করেন তিনি।

ব‌রিশাল জেলা সড়ক প‌রিবহন শ্রমিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদক ফ‌রিদ হো‌সেন সরদার জানান, আমাদের ২২ ন‌ভেম্বর কেন্দ্রীয়ভা‌বে মি‌টিং আছে। কিন্তু তার আ‌গেই শ্র‌মিকরা অভ্যন্তরীণ রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছেন।

এদি‌কে জেলা বাসমালিক গ্রু‌পের যুগ্ম সম্পাদক কি‌শোর কুমার দে বলেন, সকা‌লে বাস যথা নিয়মে চল‌ছি‌ল। কিন্তু শ্রমিকরা হঠাৎ ক‌রেই কর্ম‌বির‌তি‌তে চ‌লে যায়। প‌রে জান‌তে পা‌রি নতুন সড়ক আই‌নের কার‌ণে তারা ঝুঁকি নি‌য়ে বাস চালা‌তে চান না, তাই তারা কর্ম‌বির‌তিতে গে‌ছেন।

জেলা বাসমালিক গ্রু‌পের সাধারণ সম্পাদক গোলাম মাশ‌রেক বাবলু বলেন, আমাদের বাস চালনার ই‌চ্ছে আ‌ছে, কিন্তু শ্রমিকরা না চালা‌লে আমা‌দের কী করার আ‌ছে। আমরা শ্রমিক নেতা‌দের ব‌লে‌ছি, তারা পদ‌ক্ষেপ নেবেন আশা ক‌রি।

‌তি‌নি আরও বলেন, অভ্যন্তরীণ রু‌টের বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। পাশাপা‌শি দূরপাল্লার ‌যেসব বা‌সে আগাম টি‌কিট কাটা হ‌য়ে‌ছি‌ল, সেগু‌লো চল‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD