মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল আদালতের সহকারী সেরেস্তাদার সাময়িক বহিষ্কার

বরিশাল আদালতের সহকারী সেরেস্তাদার সাময়িক বহিষ্কার

Sharing is caring!

বরিশালে এক বিচারপ্রার্থীর কাছে আদালতের এক সহকারী সেরেস্তাদারের অযাচিতভাবে প্রকাশ্যে ঘুষ চাওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর ওই সহকারী সেরেস্তাদার রেখা রানী দাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ১১ নভেম্বর মো. মনিরুজ্জামান মুনির নামে এক বিচারপ্রার্থী মামলা সংশ্লিষ্ট ডকুমেন্টের জন্য বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের সহকারী সেরেস্তাদার রেখা রাণী দাসের কাছে যান। সেখানে সার্সিং ও নকল নেওয়ার জন্য ওই বিচারপ্রার্থীর কাছে প্রকাশ্যে টাকা দাবি করেন রেখা রাণী দাস। আর ঘুষের বিনিময়ে কাজ করে দেওয়ার সেই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সার্সিং ও নকল নেওয়ার জন্য টাকা দাবি করেন রেখা রানী। ৬ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয় মনিরের সঙ্গে। এমতাবস্থায় অপর মহুরির কাছ থেকে কোন একটি কাজের জন্য টাকা নেন তিনি।

তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন রেখা রানী। বিষয়টি অনৈতিক বলে দাবি করেছেন বিচারপ্রার্থী মুনির।

২০১৮ সালের ২৭ মার্চ ইব্রাহিম নামে এক ব্যক্তি মুনিরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় গত ৬ নভেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান মুনির। তারই আদেশের কপি আনতে গেলে ঘটে এ ঘটনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD