শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পাথরঘাটায় বিস্ফোরণে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক

পাথরঘাটায় বিস্ফোরণে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক

Sharing is caring!

নগরের পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় আহত নয়জনের মধ্যে তিনজনকে আইসিই’তে ভর্তি করা হয়েছে এবং ১ জনকে ঢাকা পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা নয়জন আহতের মধ্যে চারজনকে ক্যাজুয়ালিটি বিভাগে, একজনকে অর্থোপেডিক্স বিভাগে এবং অর্পিতা নাথকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিনজনকে রাখা হয়েছে আইসিইউতে। তবে বার্ন ইউনিটে থাকা অর্পিতা নাথের মুখমণ্ডলে বার্ন ইনজুরি থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় চমেক হাসপাতালে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। তা ছাড়া ৩৭ শতাংশ বার্ন ইনজুরি নিয়ে ভর্তি হওয়া নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের ‘বড়ুয়া ভবনে’ গ্যাসলাইন বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।এতে নারী শিশুসহ নিহত হন ৭ জন।


আরো পড়তে এখানে ক্লিক করুন: চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণ, নিহত ৭

নিহতদের পরিবারকে দাফনের টাকা দেবে জেলা প্রশাসন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD