বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সাড়ে ৫শ’ যাত্রী নিয়ে কালীগঞ্জের চরে আটকা লঞ্চ 

সাড়ে ৫শ’ যাত্রী নিয়ে কালীগঞ্জের চরে আটকা লঞ্চ 

Sharing is caring!

বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি শাহরুখ-২ নামে একটি লঞ্চ হিজলার কালীগঞ্জ নদীর মধ্যবর্তী একটি চরে আটকা পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন ওই লঞ্চের যাত্রী সাধারণ।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে লঞ্চটি ওই চরে আটকা পড়ে। এতে ওই লঞ্চে থাকা অন্তত সাড়ে ৫শ’ যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

লঞ্চ কর্তৃপক্ষের দাবি কুয়াশার কারণে চরে আটকা পড়েছে লঞ্চটি, তবে যাত্রীদের অভিযোগ, আকাশে কোনো কুয়াশা ছিল না, জোছনা থাকা সত্বেও চালক লঞ্চটি চরে উঠিয়ে দেয়।

লঞ্চের যাত্রী সিনিয়র সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ ও উন্নয়নকর্মী মো. মাসুদ শিকদার মোবাইল ফোনে বলেন, ঢাকার উদ্দেশে বরগুনা থেকে ছেড়ে আসা এমভি শাহরুখ-২ নামে একটি লঞ্চ বুধবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে চরে আটকা পড়ে। হঠাৎ ধাক্কা লাগার কারণে লঞ্চে থাকা যাত্রীরা ভয়ে আঁতকে ওঠেন। লঞ্চে থাকা প্রায় সাড়ে ৫শ’ যাত্রী রয়েছেন।তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই লঞ্চটি চরে আটকা রয়েছে।

মির্জা খালেদ আরও বলেন, সকাল ১০টার দিকে ওই লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের চরে নামিয়ে দিচ্ছেন। তবে ওই চরটি মানুষের জন্য নিরাপদ নয় বলেও তিনি জানান।

এমভি শাহরুখ-২ লঞ্চের সারেং মো. শহিদুল ইসলাম বলেন, কুয়াশা থাকার কারণে ঠিকমতো দেখতে না পাওয়ায় লঞ্চটি চরে ওঠে গেছে। আমরা যত শিগগির সম্ভব লঞ্চটি চর থেকে নামানোর জন্য চেষ্টা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD