শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে যেতে অনাগ্রহ স্থানীয়দের

ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে যেতে অনাগ্রহ স্থানীয়দের

Sharing is caring!

ঘূর্ণিঝড় বুলবুলের সময় যত ঘনিয়ে আসছে, ঝালকাঠিতে মানুষের মধ্যে আতঙ্ক ততই বাড়ছে। তবে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না স্থানীয়রা।

গুঁড়িগুঁড়ি বৃষ্টি আছে কিন্তু দমকা হাওয়া না থাকায় বিপদের মাত্রা ধরতে পারছেন না বাসিন্দারা। কেবল নদী তীরবর্তী মানুষরাই আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন।

শুক্রবার (০৯ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলার মাত্র কয়েকটি আশ্রয়কেন্দ্রে গুটিকয়েক পরিবার আশ্রয় নিয়েছে।

জেলার নলছিটি উপজেলার সুগন্ধা নদী তীরবর্তী ভৈরবপাশা, মড়গ ও রাজাপুর উপজেলার বিষখালী নদী পাড়ের বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়নের কয়েকটি আশ্রয়কেন্দ্রে প্রায় হাজার খানেক মানুষ আশ্রয় নিয়েছেন। কিছু মানুষ এলাকার দ্বিতল ভবন আছে, এমন বাড়িতে যাচ্ছেন আশ্রয় নিতে।

স্থানীয়রা জানান, উপকূলীয় এলাকার বাসিন্দারা এসব বৈরী আবহাওয়ায় অভ্যস্ত। আবার অনেকেই পরিবারের লোকজন ও গবাদিপশু নিয়ে যেতে পারছেন না।

রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সবপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রচুর শুকনো খাবার মজুদ করা হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চিড়া, গুড় ও মুড়ি সরবারাহ করা হয়েছে। এছাড়া রাতে এসব আশ্রয়কেন্দ্রে খিচুড়ি খাওয়ানো হবে।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, জেলায় ৭৪টি সাইক্লোন শেন্টার প্রস্তুত রাখা হয়েছে। জেলা পর্যায়ে সবকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে কন্টোলরুম খোলা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রের জন্য ৭ লাখ টাকা, ১১২ মেট্রিক টন চাল ও ২ হাজার মেট্রিক টন শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD