বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
ভোলায় আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে মানুষজন

ভোলায় আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে মানুষজন

Sharing is caring!

ভোলাসহ উপকূলের ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এরই মধ্যে সবাইকে আশ্রয়কেন্দ্রে আসতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (০৯ নভেম্বর) মধ্যরাত এবং শনিবার ভোর থেকে ভোলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসে জড়ো হচ্ছেন উপকূলের মানুষজন।

প্রচারণার পর মূল ভু-খণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকার বাসিন্দরাও আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। কলাতলী, ঢালচর, চর নিজাম ও চর পাতিলাসহ বেশ কিছু চরের মানুষ রাতেই চলে আসে আশ্রয়কেন্দ্রে। এছাড়াও নদীর তীরবর্তি এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে জড়ো হচ্ছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঝড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। জেলা জুড়ে ১৭.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের অবজারভার মাহবুবুর রহমান। তিনি বলেন, এখন ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা নাগাদ ঝড়টি আঘাত হানতে পারে।

অপরদিকে জেলায় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে ১০ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেজ শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলার ৬৬৮টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে, এছাড়াও ৯২টি মেডিকেলা টিম গঠন করা হয়েছে। খোলা হয়েছে ৭টি কন্ট্রোল রুম। সিপিপি ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১৩ হাজার কর্মী মাঠে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD