সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে প্রস্তুত ৭৪ সাইক্লোন শেল্টার

ঝালকাঠিতে প্রস্তুত ৭৪ সাইক্লোন শেল্টার

Sharing is caring!

ঝালকাঠি: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ঝালকাঠিতে প্রস্তুতিসভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জোহর আলী।

জেলা প্রশাসক বলেন, জেলার ৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলো ব্যবহার করা হবে। এছাড়া চাল-শুকনো খাবারসহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। মেডিক্যাল টিম, উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জরুরি সেবাদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রেডক্রিসেন্ট ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) তিন হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জরুরি প্রয়োজনে ৫টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলাজুড়ে সতর্কতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং রেডক্রিসেন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে সকাল থেকে ঝালকাঠিতে বৈরী আবহাওয়াসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সুগন্ধা, বিষখালীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি কিছুটা বেড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD