রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুলাউড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবক আটক

কুলাউড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবক আটক

Sharing is caring!

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির একছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সানু মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ওই ছাত্রী স্থানীয় ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) তাকে পার্শ্ববর্তাী রাবার বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে ভাটেরা ইউনয়িন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ স্থানীয়রা এগিয়ে এলে ২ বখাটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিব্রত অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।

ওই স্কুলছাত্রী জানায়, তাকে মুখ চেপে ধরে আনিছ ও তার সহযোগী নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তারা তাকে ধর্ষণ করে। এমনকি এ ঘটনা কাউকে না জানাতে তাকে ৫হাজার টাকা দেওয়ার কথা বলে তারা।

কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম দস্তগির বলেন, খবর পয়ে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সানু মিয়াকে নামক এক অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় করবে। মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD