বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাউফলে রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

বাউফলে রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

Sharing is caring!

পটুয়াখালীর বাউফলে ৭ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মানিক সরদার (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই ধর্ষকে আটক করে পুলিশ। এ ঘটনা ওই ছাত্রীর বাবা মো. শাহজাহান হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসা থেকে প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে যাচ্ছিল ৭ম শ্রেণির ওই ছাত্রী। মথিমধ্যে পৌরসভার শেরে বাংলা রোডের বাংলালিংক টাওয়ারের কাছে পৌঁছালে একই এলাকার মৃত আফতের আলী সরদারের ছেলে মানিক তার পথরোধ করে জাপটে ধরে টাওয়ারের পিছনে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায় মানিক। মেয়েটির আত্মচিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর মানিককে আটক করে পুলিশ।

বাউফল থানার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রাতেই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD