বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে পা-ময়মনসিংহে দেহ, তদন্তে মাঠে পুলিশ

কুড়িগ্রামে পা-ময়মনসিংহে দেহ, তদন্তে মাঠে পুলিশ

Sharing is caring!

কু‌ড়িগ্রাম:
কুড়িগ্রামে পলিথিনে মোড়ানো পায়ের খণ্ডটি ময়মনসিংহে ব্রিফকেসের ভেতর থেকে উদ্ধার হওয়া হাত-পা-মস্তকবিহীন ব্যক্তির কি না, তা তদন্ত করতে মাঠে নেমেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সকালে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের জনৈক মোস্তাফিজার রহমান নামে এক ব্যক্তির বাড়ি পাশের পুকুর পাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পায়ের অংশটি উদ্ধার করা হয়। ময়মনসিংহে উদ্ধার হওয়া দেহের খণ্ড ও কুড়িগ্রামে উদ্ধার হওয়া পায়ের অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় একই উপকরণ দিয়ে বাঁধা ছিল।

‘আমরা পায়ের অংশটি ময়মনসিংহে উদ্ধার হওয়া ব্যক্তির হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিষয়টি নিশ্চিত হতে পায়ের অংশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে।’

পড়ুন>>সেই লাগেজে মিললো হাত-পা-মুণ্ডুবিহীন মরদেহ

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান বলেন, ইতোমধ্যে কুড়িগ্রামে ও ময়মনসিংহে উদ্ধার হওয়া দেহের খণ্ডের সঙ্গে মিল আছে কি না তা অনুসন্ধানে কাজ শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। কুড়িগ্রামে উদ্ধার হওয়া পায়ের ছবির সঙ্গে ময়মনসিংহে উদ্ধার হওয়া মরদেহের ছবি মিলিয়ে দেখছি।

‘ময়মনসিংহ থেকে উদ্ধার হওয়া দেহের অংশের ডিএনএ নমুনার সঙ্গে উদ্ধার হওয়া পায়ের ডিএনএ নমুনার প্রতিবেদন মিলিয়ে দেখলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমরা সে অপেক্ষাই করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD