সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে বেধরক পিটিয়ে জখম

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পূর্ব শত্রুতার জের ধরে কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলাম নামে এক যুবককে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার(১৯ জুলাই) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ সময় সাইফুলকে বাচাতে তার মা এগিয়ে এলে তাকেও মারা হয়েছে বলে তিনি জানিয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

আহত সাইফুল জানান, অভিযুক্তরা তার জমিতে গরু দিয়ে ঘাস খাওয়ালে তিনি বাধা দেন। এ নিয়ে বিরোধ তৈরি হলে স্থানীয় ভাবে আপোস মিমাংসা হয়।

তবুও শিপন মোল্লা, কাওসার শরীফ, দিন ইসলাম, মহিব, আল আমিনসহ ১০ থেকে ১২ জন এসে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে জখম করে।

তিনি এর সুষ্ঠ বিচারের দাবি জানান। তার মা ফিরোজা বেগম বলেন, আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে।

তিনি বাধা দিলে তাকেও থাপ্পর মেরে ফেলে দেয় এবং কানের দুল নিয়ে যায়। তারা টিপ চাকুসহ দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি প্রদান করেন বলে তিনি জানান।

এ ঘটনায় শিপন মোল্লা জানান, ওইখানে অনেক মানুষ উপস্থিত ছিল সবাই যদি বলে তাহলে আমি দোষী। তবে, মারপিট দেখে আমি ছাড়াইতে গেছি।

কলাপাড়া থানার পুলিশ উপ পরিদর্শক জাকির হোসেন বলেন, এ বিষয় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category