শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে প্রতিপক্ষের হামলায় নিহত-১

বরিশালে প্রতিপক্ষের হামলায় নিহত-১

Sharing is caring!

ক্রাইমসিন২৪: বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডস্থ দরগাঁহ বাড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে দুলাল সিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহষ্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তার দড়গাঁহ বাড়ি এলাকার সিকদার বাড়িতে বসে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুলাল সিকদার সিকদার বাড়ির বাসিন্দা আব্দুর রাজ্জাক সিকদারের ছেলে ও বরিশালের একটি ডেইরি ফার্মে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, প্রতিপক্ষ লাবু হাওলাদার, বাবু, আবদুল জমি-জমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে সন্ধ্যায় আকস্মিক দুলাল সিকদারের ওপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। পরে স্বজনরা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। জরুরী বিভাগের চিকিৎসক সুব্রত পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD