সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর  বাউফলে ‘ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে’—এমন বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদের সামনের সড়কে চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

তাঁদের দাবি, সংবাদে চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের মো: শাহআলম রাড়ি,  নুপুর বেগম, মো: সোহেল রাড়ি,  সীমা আক্তার, ২ নং ওয়ার্ডের  মো: বশির হাওলাদার ও কলি বেগম ৫ নং ওয়ার্ডের মনির হাওলাদার, আবুল ফকির প্রমুখ।

বক্তরা বলেন সাইফুল শরীফ,  মো: সোহাগ, আলামিন তাদের সাথে আরও কয়েজন তারা আগে আওয়ামীলীগ করতেন এখন জামায়াত করেন।

তারা আরও বলেন প্রসাশনের সুষ্ঠ তদন্তের মাধ্যমে, যারা মিথ্যা অভিযোগ করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দোষীদের শাস্তি দেয়া হোক। উল্লেখ্য চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ছাত্র দলের সহ – সভাপতি মো: মাঈনুদ্দিন ও তার বাবাকে গত ১০ই আগষ্ট ২০২৬ তারিখ রাতে তাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

বক্তরা জানান ‘ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে’এমন বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁরা এ ধরনের সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান জানান।

এ সময় বক্তারা ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ বন্ধের দাবি জানান। পাশাপাশি প্রকাশিত সংবাদের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে ও বিক্ষোভ  মিছিলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category