সর্বশেষ:
কুয়াকাটা ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃ/ত্যু মৃ/ত স্বজনদের স্মরণে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলাপাড়া বিএনপির র‍্যালী ও আলোচনা সভা বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর জেলা কমিটিতে মিঠু হাওলাদার অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব বিএনপি নেতার জাহাঙ্গীরের বিরুদ্ধে খাসজমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

কলাপাড়ায় নিখোজের দুইদিন পর শিশুর বস্তাভর্তি ম/র/দে/হ উদ্ধার

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাভর্তি ভাসমান ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। নিখোজের দুই দিন পর শনিবার(১৭ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়া মোছার কাজে ব্যস্ত ছিলেন।

ভোর ০৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আলআমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পরেন।

এর কিছুক্ষন পরই শিশুটি নিখোজ হয়। পারবারিকি বিরোধের জেরে আলআমিন শিশু রাইয়ানকে হ/ত্যা করেছে বলে দাবি পরিবারের। এঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আলআমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন রুমানা।

এর আগে ওই দিন দুপুরে পুলিশ আলআমিনকে গ্রেফতার করে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ম/র/দে/হ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেনরনের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category