বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছে ভিকারুননিসার ছাত্রীরা

আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছে ভিকারুননিসার ছাত্রীরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

অভিভাবকদের ডেকে অপমানের জের ধরে অরিত্রীর আত্মহননের ঘটনার পর অান্দোলনে থাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা অান্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকেলে অান্দোলনকারীদের পক্ষ থেকে অানুশকা ছাত্রীদের ক্লাসে ফেরার কথা জানান।

তিনি বলেন, কর্তৃপক্ষ অামাদের দাবি মেনে নেওয়ার অাশ্বাস দিয়েছে, অামরা শুক্রবার থেকে ক্লাসে ফিরবো।

এর আগে সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা বৈঠকে বসেন।

এর অাগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহননের প্ররোচণার অভিযোগ পায়। অপর দুই শিক্ষক হলেন- প্রভাতী শাখার প্রধান জিন্নাত আখতার এবং প্রভাতী শাখার শ্রেণি শিক্ষক হাসনা হেনা।

শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে বুধবার রাতে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গত ৩ ডিসেম্বর নিজ বাসায় অাত্মহত্যা করে অরিত্রী অধিকারী। এ ঘটনায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলে তার বাবা তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD